ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

লেবাননের কয়েকটি এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার নির্দেশ

ads

লেবাননের বিভিন্ন এলাকায় সংঘাত শুরু হওয়ার পর বাংলাদেশ দূতাবাস বৈরুতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের কয়েকটি এলাকা ত্যাগ করে নিরাপদ স্থানে সরে যাওয়ার  নির্দেশ দিয়েছে। রোববার (৮ মার্চ) এক সতর্কবার্তায় বাংলাদেশ দূতাবাস দাহিয়েহ, বুর্জ আল-বারাজনেহ ও হাদাথসহ বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর এলাকায় বসবাসরত বাংলাদেশিদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যেতে এবং ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।


দূতাবাস জানিয়েছে, দক্ষিণ বৈরুতে ইসরাইলি বাহিনীর চলমান সামরিক অভিযানের কারণে এ পরামর্শ দেওয়া হয়েছে। এ অভিযানের ফলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং আশপাশের এলাকায় নিরাপত্তা উদ্বেগ বেড়েছে।


আক্রান্ত এলাকায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিতে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। লেবাননের রাজধানীর বিভিন্ন অংশে পরিস্থিতি ক্রমশ পরিবর্তিত হওয়ায় স্থানীয় বাসিন্দারাও নিরাপদ স্থানে সরে যাচ্ছেন।

ads
ads
ads

Our Facebook Page